বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাধানগর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে  সংঘর্ষ: গুরুতর আহত-১জনকে সিলেট প্রেরণ, থানায় অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর র‌হিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল
রাধানগর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে এক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্নে ভর্তি করলে ও এর
মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ
হাসপতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধায় উপজেলার সদর
ইউনিয়নের রাধানগর এলাকায়।

সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এঘটনায় শ্রীমঙ্গল রাধানগর এলাকায় আহত মো: মনির আহমেদ এর পুত্র মো: রুবেল
আহমেদ বাদী হয়ে ৯ জনের নামউল্লেখ করে রাতেই শ্রীমঙ্গল থানায় অভিযোগ দিলে
এ রির্পোট লেখা পর্যন্ত অভিযোগটি ডায়েরী ভুক্ত হয়নি।

অভিযোগকারী  মো:  রুবেল  আহমেদ  জানান,  মামলার  আসামী  খালেক মিয়া
(৫৫), হাবিব  মিয়া  (২৩), সালাম মিয়া (৫০),মনা সাওতাল (৩০), ভোরু সাওতাল
(৩২), কামাল হোসেন (২২), আফিয়া বেগম (৪৫), জমিলা বেগম ( ৪০) ও মিরা বেগম
(৪০) তার প্রতিবেশী। তাদের সাথে তার পরিবারের পুর্ব থেকেই বিভিন্ন বিষয়ে
বিরোধ মনমালিন্য রয়েছে।

পূর্ব বিরোধের জের গতকাল রোববার সন্ধা সাড়ে ৬টায় দিকে রাধানগর শহিদ
উল্লাহ দোকনে সামনে উল্লেখিত আসামীরা দা, লাঠিসোটা ও দেশীয় অন্ত্র নিয়ে
তাদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে সুলতার মিয়া
পুত্র নাজিম মিয়া (৩০), মনির আহমেদ এর পুত্র মো: রুবেল আহমেদ(২২), মৃত
শহীদ মিয়া পুত্র, আমির হোসেন (২৬) কে স্বাস্থ্য কমপ্লেক্নে ভর্তি করা হয়।

এর মধ্যে  নাজিম মিয়া  অবস্থায়  গুরুতর হওয়ায় তাকে পরে মৌলভীবাজার সদর
হাসপাতালে প্রেরণ করা হলেও পরবর্তিতে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ
হাসপতালে প্রেরণ করা হলেও সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য সিলেট রাগিব
রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার এসআই  রফিক জানান, তিনি সংঘর্ষের খবর পেয়ে
ঘটনাস্থল পরির্শন করেছেন এবং উত্তেজনাকর পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরো
জানান, আহতদের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে একটু কলেকশনের পর মামলা
নেওয়া হবে। তবে মামলা নেওয়া না নেওয়া তা সবকিছু ওসি সাব দেখবেন বলে
জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451