বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বরগুনা আমতলীতে ধান মাড়াই মেশিনে শিশুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩৫১ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার পশ্চিম ঝাড়াখালী গ্রামে
আলআমিন (১০) নামে এক শিশু ধান মাড়াইয়ের মেশিনের সাথে গলার মাফলার পেঁচিয়ে ফাঁস লেগে গুরুত্বর
আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে আমতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার পশ্চিম ঝাড়াখালী গ্রামের মোঃ নাসির উদ্দিন হাওলাদার নিজ ধান
মাড়াই মেশিন দিয়ে বাড়ীতে ধান মাড়াই করতেছিল। এ সময় তার শিশু পুত্র আলআমিন ধান মাড়াই কাজে
সহযোগিতা করার সময় মাফলার মাড়াই মেশিনের চাকার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়।
তাৎক্ষনিক আমতলী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহতের চাচা মোশারেফ হোসেন হাওলাদার বলেন আমার বড় ভাই নাসির উদ্দিন হাওলাদার সকালে বাড়ীতে
মেশিন দিয়ে ধান মাড়াই করতেছিল। এ সময় আলআলিম মাড়াইকৃত ধান সাজিতে ভরে নিতে গেলে তার গলার
মাফলার মেশিনের চাকার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লাগে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার গৌরঙ্গ হাজরা জানান, আলামিনকে
হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451