শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

(রসিক) নির্বাচন : যাচাই-বাছাই শেষে ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম,

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে যাচাই-বাছাই শেষে ছয় মেয়র পদপ্রার্থী এবং ১২ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত শনিবার শুরু হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে রোববার বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা সুভাশ চন্দ্র এ তথ্য জানান।

ঋণ খেলাপি ও ত্রুটিযুক্ত কাগজপত্র সংযুক্ত থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে এসময় জানানো হয়।

মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমাদানকারী সাবেক জাপা নেতা ও রংপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, মেহেদী হাসান বনি, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শামীম রায়হান, আঞ্জুম আরা সুইটি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুর মনোনয়ন বাতিল করা হয়।

গত ২২ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে সংরক্ষিত ও সাধারণ মিলিয়ে ২৯৩ জন মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ৩ ডিসেম্বর।

প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ২১ ডিসেম্বর।রসিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৮ হাজার ৪২১ জন।

এর মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী এক লাখ ৯১ হাজার ৭৬২ জন। সাধারণ ওয়ার্ড ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি এবং মোট ভোটকেন্দ্র ১৯৩টি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451