মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়লেখায় জাকির হোসেন জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা জাকির
হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দক্ষিণভাগ এনসিএম উচ্চ
বিদ্যালয়ে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫টি হাইস্কুলের ৫০
জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহন করে। বিকেলে বিভিন্ন গ্রেডে
বৃত্তিপ্রাপ্তদের বৃত্তির পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে
এবং সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান ও মতিউর রহমানের পরিচালনায়
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান
আজির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন,
স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি ডা. আইনুল ইসলাম, ছিদ্দেক আলী
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, দক্ষিণভাগ নিম্নমাধ্যমিক বালিকা
বিদ্যালয়ের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী, সমাজসেবক আমির
উদ্দিন, আব্দুল বাছিত, পরীক্ষার্থী অভিভাবক নজমুল ইসলাম, লন্ডন প্রবাসী
বৃত্তি দাতা জাকির হোসেন এর বাবা আব্দুল জব্বার প্রমূখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451