মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যাংক কর্মকর্তার ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৬০ মণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৩৪০ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-অগ্রণী ব্যাংকের ডিএমডি-১ মোঃ মিজানুর রহমান খানের ঝালকাঠির রাজাপুরের লেলুবুনিয়া গ্রামের বাড়ির মাছের ঘেরে চাষকৃত প্রায় ৬০ মণ মাছ রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে নিধন করেছে। গতকাল রোববার সকালে মাছ মরে ভেসে পচা গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি ¯’ানীয়দের চোখে ধরা পড়ে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনা¯’ল পরিদর্শন করেছেন। ঘেরের তত্ত্বাবধায়ক মোঃ হাসান জানান, অগ্রণী ব্যাংক লেবুবুনিয়া শাখা সংলগ্ন জমিতে ১৫ শতাংশ জমিতে ঘের করে তেলাপিয়া, রুই, কাতল ও কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হয়। প্রতিদিনির মত শনিবার বিকেলে ঘেরে মাছের খাবার দিয়ে আসেন। তখন সকল মাছ খাবারও খেয়েছে। পরে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে বড় বড় মাছ ধরে বস্তায় ভরে নিয়ে যায়। বিষ প্রয়োগ করায় ঘেরের সকল মাছ সকালে মরে ভেসে উঠে পচা গন্ধ ছড়ায়। রাজাপুর উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারি আব্দুল বারেক হোসেন জানান, বিষ ক্রিয়ায় ঘেরের অধিকাংশ মারা গেছে। কিছু ছোট মাছ বেঁচে রয়েছে। পানি পরিবর্তন বা ওই মাছগুলো অন্য কোন ¯’ানের পানিতে নিয়ে ছাড়লে বাচানো সম্ভব। পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত করে ব্যব¯’া নেয়া হবে।
 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451