মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়লেখায় ডাকাতের হামলায় বাধা দিতে গিয়ে গৃহকর্তাসহ আহত ৩ : আটক ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৩৪৫ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায়
ডাকাতিতে বাধা দিতে গিয়ে ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৩ ব্যক্তি গুরুতর
আহত হয়েছেন।  এদের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে।  উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির নান্দুয়া গ্রামের সাহাব উদ্দিনের
বাড়িতে বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ ডাকাতদের
লুণ্ঠিত ইমিটেশনের চুড়ি উদ্ধার ও ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৩ ব্যক্তিকে
আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উত্তর শাহবাজপুর ইউপির নান্দুয়া
গ্রামের সাহাব উদ্দিনের ছেলে, ভাতিজা ও ছোটভাই কাতার প্রবাসী। বুধবার
রাতে সঙ্গবদ্ধ ডাকাতরা সাহাব উদ্দিনের বাড়ির প্রথমে কলাপসেবল গেটের তালা
ও পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

পরিবারের লোকজন জেগে উঠে ডাকাতদের বাধা দেন।  এসময় ডাকাতরা গৃহকর্তা
সাহাব উদ্দিন (৬৫), তার মা ফিরোজা বেগম (৮৫) ও মেয়ে মরিয়ম বেগমকে (১৬)
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।  হাল্লা চিৎকার শুরু হলে
ডাকাতরা একজোড়া হাতের বালা ও ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ভোর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  সকালে পুলিশ অভিযান
চালিয়ে লণ্ঠিত হাতের চুড়ি উদ্ধার ও ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে একই
গ্রামের মৃত কুটন আলীর ছেলে সামছুল ইসলাম পচাই (৪৫) ও তার ছোটভাই জয়নালের
স্ত্রী খালেদা (২৬) এবং আনোয়ার আলম (৩০) নামে সিলেটের গোলাপগঞ্জের এক
ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবদুলাল ধর জানান, লণ্ঠিত ইমিটেশনের চুড়ি
উদ্ধারের সুত্র ধরে পুলিশ মহিলাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে। এরমধ্যে
গোলাপগঞ্জের আনোয়ার আলম আদালতে স্বীকারোক্তি দিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451