বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাউয়েট ক্যাম্পাস পরিদর্শনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি
ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর নিজস্ব স্থায়ী
ক্যাম্পাস পরিদর্শন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রফেসর ড. আল-নকীব চৌধুরী এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল।
প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার
এএইচএম শহীদউল্লাহ, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরী
মতবিনিময় শেষে বাউয়েটের শিক্ষার্থীদের উদ্দেশে স্কাইলাইট মিলনায়তনে এক
বক্তৃতায় বলেন, ‘ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাউয়েটের পাশে থাকবে এবং এক সাথে
কাজ করে যাবে।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে: কর্ণেল (অবঃ) জি এম আজিজুর
রহমান, এএফডব্লিউসি, পিএসসি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ
উপাচার্য প্রফেসর ড. এম আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ
মোশারফ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড.
ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ
আওয়াল কবির জয়,পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান- সহযোগী অধ্যাপক ড. মোঃ
সাজ্জাদ হোসেন, প্রক্টর ও গণিত বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ নাসির
উদ্দীন, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র কল্যাণ পরিচালক- মোহাম্মদ
গোলাম সরওয়ার ভূঁঞা, ইইই বিভাগের প্রধান- সহকারী অধ্যাপক মোঃ আকরামুল
আলীম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নাজমুল হুদা, রসায়ন
বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান
বিভাগের প্রভাষক, মোঃ আল আমিন, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর (অবঃ) মোঃ
আব্দুর রশীদ, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম এবং অন্যান্য
বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ।
প্রতিনিধিদল বাউয়েটের বিভিন্ন ল্যাবরেটরি এবং শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিনিধিদল বাউয়েট এর বিভিন্ন শিক্ষা, সহশিক্ষা, খেলা-ধুলা উন্নয়নমূলক
কর্মকান্ডের ভূয়োসি প্রশংসা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451