রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুলবাড়িয়া ডাঃ হারুন না থাকায় স্বাস্থ্য সেবায় স্থবিরতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৫৮২ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়া ডাঃ হারুন না থাকায় স্বাস্থ্য সেবায় স্থবিরতা

 

 ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন
স্বাস্থ্য সেবা মানুষের দূর গোড়ায় পৌছে দিয়েছে। এই ধারাবাহিকতাকে
ধূলিস্বাদ করতে জামায়াত-শিবির এর এলাকা থেকে স্বাধীনতা পক্ষের শক্তিকে
অন্যত্র বদলি করে দিয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১টি পৌরসভা
সহ ১৩টি ইউনিয়নে প্রায় ৫ লক্ষ নারী-পুরুষের বসবাস। বিগত দিনে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করে ডাঃ
মোঃ হারুন আল মাকসুদ অনেক খ্যাতি অর্জন করেছে। উপজেলার
কৃতিসন্তান হিসেবে তাঁর নিকট দলমত নির্বিশেষে তথা গরীব ও হতদরিদ্র
রোগীরা চিকিৎসা নিতে এসে খুশি হতেন।
জানা যায়, ডাঃ মোঃ হারুন আল মাকসুদ তার কথা হলো যে, উপজেলায়
কোন গরীব-হতদরিদ্র মানুষ যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করেন।
তিনি চিকিৎসার ব্যাপারে ডাক্তার তার কর্তব্য পালনে যথেষ্ট সজাগ।
উপজেলায় বিভিন্ন ধর্মের মানুষ তার কাছে চিকিৎসা প্রদান করে
আসছে।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল-সমাজ, সাংবাদিক প্রতিনিধিরা
বলেন, আমার ফুলবাড়িয়া উপজেলার মাটি ও মানুষের ডাক্তার হলেন হারুন। তার
মাঝে কোন হিংসা-বিদ্বেষ নেই। তিনি সবার প্রিয় ডাক্তার হিসেবে
পরিচিত। আরও জানা যায়, একটি চক্র দীর্ঘদিন যাবৎ তাকে অন্যত্র বদলির করার
জন্য চেষ্টা চালাচ্ছিল। হঠাৎ ডাক্তার হারুন জামালপুর জেলার সরিষাবাড়ী
স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হন। ডাক্তার হারুন না থাকায় উপজেলায় স্বাস্থ্য সেবা
স্থবিরতা সৃষ্টি হয়েছে। বর্তমানে হাসপাতালে ২/৩জন ডাক্তার দায়সাড়া
ভাবে বসে থাকেন। দুর-দূরান্ত থেকে রোগীরা এসে হারুক ডাক্তারকে না
পেয়ে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল অফিসার জানান, ডাক্তার হারুন
হাসপাতালে না থাকায় আমাদের অনেক চাপ সৃষ্টি হয়েছে। ডাক্তার হারুনের
অনেক ধৈর্য ছিল।
ফাতেমা খাতুন (২৮) বলেন, ডাক্তার হারুন আল মাকসুদ রোগী দেখার জাদুকর।
অন্যান্য ডাক্তার বসে থাকে। হারুন ডাক্তার রোগী দেখে শেষ করতে পারে না।
উপজেলাবাসী প্রাণের দাবী ডাক্তার হারুন ফুলবাড়িয়া হাসপাতালে আসলে
গরীব ও হতদরিদ্র রোগীরা প্রাণ ফিরে পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451