রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজকে সরকারীকরণ না করায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

অাফিফ পেয়ার,
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

নাজিরহাট কলেজকে সরকারীকরণ তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে চট্টগাম-খাগড়াছড়ি সড়কের নতুন রাস্তার মাথা এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়কের ওপর অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।
পরে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলামের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে , নাজিরহাট কলেজকে সরকারীকরণ তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে নাজিরহাট কলেজের সাধারণ শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে জড়ো হতে থাকে। পরে তারা সড়কের ওপর অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করতে থাকে। এতে রাস্তার দু’ধারে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী কলেজ হওয়া সত্বেও নাজিরহাট কলেজকে সরকারিকরণ করা হয়নি। এই কলেজের শিক্ষার্থী সংখ্যাও অনেক বেশি।পাশাপাশি ফলাফলের হারও অনেক ভালো। আমরা তাই যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছি।
পরে শিক্ষার্থীরা পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের কাছে কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেয়।

এসময় মন্ত্রীর আশ্বাসের পরিপ্রক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, ‘কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিল। পরে মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সড়ক থেকে সরে গেছে। এখন জান চলাচল স্বাভাবিক রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451