বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীমঙ্গলে বিপুল পরিমান মাদকসহ দুইজন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৩২৭ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে বিপুল পরিমান মাদকসহ দুইজন আটক

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : র‌্যাপিড এ্যাকশন
ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের
সিন্দুরখান বাজার বস্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ
দু’জনকে আাটক করেছে। এসময় অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যায়। বুধবার
(১৫ নভেম্বর) দুপুরের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল
ক্যাম্পের কোম্পানী কমন্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও
সহকারী পুলিশ সুপার পিযূষ চন্দ্র দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের
আটক করা হয়।

আটককৃতর হলেন সিন্দুর খান বাজার বস্তি এলাকায় মো: ফটিক মিয়ার স্ত্রী খেলা
বেগম  (৩৫) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মেঘরিকান্দি গ্রামের
মৃত দিরেন্দ্র চন্দ্র রায় এর পুত্র দিগেন্দ্র চন্দ্র রায় (৬০)।

এসময় তাদের ঘর থেকে দুইটি প্লাষ্টিকের বস্তায় ৪৪ টি ফেন্সিডিল, ৯২ বোতল
বিয়ার এবং ৬৮ টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী  হুইস্কি উদ্ধার করে। যার
সর্বমোট আনুমানিক মূল্য তিন লক্ষ সাইত্রিশ হাজার আটশত টাকা। র‌্যাব
জানায়, অভিযুক্ত মোছাঃ খেলা বেগম ও তার স্বামী মোঃ ফটিক মিয়া মৌলভীবাজার
জেলার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ ব্যাপারে র‍্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার বিমান
চন্দ্র কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451