মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পা ভালো রাখতে তিন ব্যায়াম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪৯৩ বার পড়া হয়েছে
পা ভালো রাখতে তিন ব্যায়াম

অনলাইন ডেস্কঃ 

পা  শরীরের সমস্ত ওজন বহন করে। পায়ের ওপর ভর দিয়েই আমরা চলি, দাঁড়িয়ে থাকি। এতগুলো কাজ যে অঙ্গটি করে, তার ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। কেবল মাত্র পায়ের ব্যথা নয়, পায়ের সমস্যাকে যদি গুরুত্ব না দেন তাহলে আরথ্রাইটিস, গাউট ইত্যাদি রোগ হতে পারে।

পা ভালো ও শক্তিশালী রাখতে তাই ব্যায়াম জরুরি। পায়ের জন্য ভালো, এমন কিছু ব্যায়ামের পদ্ধতি জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. গলফ বল রোল

*  একটি গলফ বল মেঝেতে রাখুন।

*  একটি চেয়ারে বসুন । এরপর  পা সোজা করুন।

*  গলফ বলের ওপর একটি পা রাখুন এবং পা দিয়ে বলটি ঘোরান।

*  দুই থেকে তিন মিনিট এমন করুন।

* এরপর আরেকটি পা দিয়ে এ রকম করুন।

* দিনে দুই থেকে তিনবার এমন করুন।

পা ভালো রাখতে সবাই এই ব্যায়ামটি করতে পারে। এটি কেবল পাকে নমনীয়ই করে না, শক্তিশালীও করে।

২. টাওয়েল কার্ল

* একটি তোয়ালেকে মেঝেতে রাখুন। এবার একটি চেয়ারে সোজা হয়ে বসুন।

* তোয়ালের মধ্যে পা রাখুন। পায়ের আঙুল দিয়ে তোয়ালেটি ধরুন। আবার ছেড়ে দিন।

* এভাবে ছয় থেকে আটবার করুন।

এই ব্যায়াম পা ও পায়ের পাতার পেশিকে শক্ত করে। পায়ের ক্র্যাম্প, হেমারটোস ইত্যাদি সমস্যায় এই ব্যায়াম উপকারী।

৩. মার্বেল পিকআপ

* একটি পাত্র নিন এবং ১০ থেকে ২০টি মার্বেল মেঝেতে রাখুন।

* সোজা হয়ে বসুন এবং পাকে মেঝের মধ্যে রাখুন।

* এই ব্যায়ামে পায়ের আঙুল ব্যবহার করুন। একটি পায়ের আঙুল দিয়ে একটি মার্বেল উঠিয়ে পাত্রে রাখুন।

* এভাবে আরেকটি পায়ে করুন। প্রতিদিন একবার এই ব্যায়াম করুন। এই ব্যায়াম পা শক্তিশালী করতে সাহায্য করে।

 

ক্রিতগ/এনটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451