বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়লেখায় ৮ বছরের এক শিশু কন্যাকে টিভি দেখাতে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪৯৯ বার পড়া হয়েছে
বড়লেখায় ৮ বছরের এক শিশু কন্যাকে টিভি দেখাতে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ৮
বছরের এক শিশু কন্যাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে মাহফুজ মিয়া ওরফে মাধু
(৩৫) নামে এক লম্পট ভ্যান চালক। সে দুই সন্তানের জনক। ঘটনাটি ঘটেছে
রোববার দুপুরে পৌরশহরের বারইগ্রামের জাকির মিয়ার কলোনিতে। সোমবার সকালে
পুলিশ পাশবিকতার শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর
হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট কলোনির বাসিন্দাদের সুত্রে জানা গেছে, দুই সন্তানের
জনক ভ্যান চালক মাহফুজ মিয়া ওরফে মাধুসহ বিভিন্ন পেশার ১১ পরিবার
বারইগ্রামের জাকিরের কলোনিতে বসবাস করেন। রোববার সকালে কলোনির বাসিন্দা
হাফিজুর রহমান ও শরিফা বেগম তাদের শিশু কন্যা শাহনুর বেগমকে (৮) ঘরে রেখে
কাজে চলে যান। শিশু শাহনুর সমবয়সী তানভিরের সাথে খেলছিল।

এসময় পাশের ঘরের মাহফুজ মিয়া টিভি দেখার কথা বলে শিশু দুটিকে ঘরে নিয়ে
যায়। ঘরের দরজা বন্ধ করে তানভিরকে ভয় দেখিয়ে সে শিশু শাহনুরকে ধর্ষণ করে।
দুই শিশুর চিৎকারে রক্তাক্ত অবস্থায় শাহনুরকে উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে
তিনি পুলিশ পাঠিয়ে ছিলেন। কিন্তু তার আগেই ঘটনাকারী পালিয়ে যায়। ডাক্তারী
পরীক্ষার জন্য ভিকটিমকে জেলা সদও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451