পারভেজ, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন পরিষদে ০৬/১১/২০১৭ রোজ সোমবার বেলা এগারটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপের দুর্যোগ ঝুকি ব্যবস্থাপনার মাধ্যমে স্থায়ীত্বশীল উন্নয়নে সহায়তা প্রকল্প সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এই অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপিচেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা।ফ্রেন্ডশীপের পরিচিতি এবং কর্ম পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সাইদুর রহমান। প্রজেক্ট ইন-চার্চ পারভেজ আকনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি জাকির আকন, ইউপি সদস্য তাছলিমা বেগম, সাবেরা বেগম, মাসুম বিল্লাহ, মজিবর রহমান প্রমুখ।উল্লেখ্য, ফ্রেন্ডশীপ ২০০২ সাল থেকে বাংলাদেশের দুর্যোগ প্রবন এলাকা বিশেষ করে চর ও উপক’লীয় এলাকায় দরিদ্র ও হতদরিদ্র মানুষের জন্য কাজ করে আসছে। টেকসই উন্নয়নে সরকারী উদ্যোগের সহায়ক হিসেবে দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, সংস্কৃতি রক্ষন, সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য-দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা হিসাবে কাজকরছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের উপক’লীয় অঞ্চল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া, টিয়াখালী, লতাচাপলী, ধুলাসরইউনিয়নে দুর্যোগ ঝুকি ব্যবস্থাপনার মাধ্যমে স্থায়ীত্বশীল উন্নয়নে সহায়তা প্রকল্পের কার্যক্রম হাতে নিয়েছে।