পারভেজ, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম থানার উদ্যোগে মাদক, ইভটিজিং, বালবিবাহ, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় কলাপাড়া পৌরসভা চত্বরে এ উঠান বৈঠান করা হয়।পৌর মেয়র বিপুল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার।এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া থানার ওসি আলাউদ্দিন মিলন,টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, পৌর মহিলা কাউন্সিলন মনোয়ারা বেগম, পৌর কাউন্সিলন মতিউর রহমান,কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ।