বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্বাসকষ্ট শিগগিরই সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিশ্বের বহু মানুষই শ্বাসকষ্ট বা অ্যাজমায় আক্রান্ত। বহু চিকিৎসাতেই তাদের শ্বাসকষ্ট পুরোপুরি নিরাময় হয় না।

আর এসব মানুষের জন্যই খুশির খবর এনেছেন গবেষকরা। বলছেন, আগামী কিছুদিনের মধ্যেই তারা সম্পূর্ণ নিরাময় করতে সক্ষম হবেন অ্যাজমা।গবেষকরা বলছেন, সারা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত। এর মধ্যে কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে বর্তমান প্রচলিত শ্বাসকষ্টের চিকিৎসা পদ্ধতি কাজে লাগছে। অন্যদের চিকিৎসাতেও শ্বাসকষ্ট পুরোপুরি সারছে না।

আশার কথা উঠে এসেছে নতুন এক গবেষণায়। তাতে বলা হয়েছে, এমন কিছু ওষুধ নিয়ে গবেষণা করা হচ্ছে, যার ফলে আগামী পাঁচ বছরের মধ্যে শ্বাসকষ্ট পুরোপুরি দূর করা সম্ভব হবে। এছাড়া তারা বলছেন, হাড়ের রোগ অস্টিওপোরোসিসে ব্যবহৃত হয় এমন কিছু ওষুধ দিয়ে শ্বাসকষ্ট চিকিৎসা করা সম্ভব। আর সে গবেষণাই চলছে এখন।

কিংস কলেজ লন্ডন এবং মায়ো ক্লিনিকের একদল গবেষক মিলিতভাবে এই গুরুত্বপূর্ণ গবেষণাটি করেন। গবেষণাটির বিস্তারিত প্রকাশিত হয়েছে সায়েন্স ট্রান্সলেশন মেডিক্যাল জার্নালে।

গবেষকরা বলছেন, ক্যালসিয়াম সেন্সিং রিসেপটর এক ধরনের প্রোটিন, যা শ্বাসকষ্ট হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বাসকষ্টে আক্রান্ত এবং আক্রান্ত নন এমন মানুষের ওপর চালানো হয় এই গবেষণা। গবেষণাপত্রে গুরুত্ব দেওয়া হয় ক্যালসিলাইটিস-জাতীয় ওষুধের ওপর, যা এই সিএএসআর এর লক্ষণগুলোকে পরিবর্তন করে দেয়।

স্কুল অব বায়োসায়েন্স থেকে আসা প্রধান গবেষক অধ্যাপক ডেনিয়েলা রিকার্ডি বলেন, শ্বাসপথের প্রদাহ পরিবেশগত কারণে হয়। যেমন : ধূমপান, গাড়ির ধোঁয়া এবং অ্যালার্জিজনিত কারণেও শ্বাসকষ্ট হয়। আর এ শ্বাসকষ্টের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে এমন ওষুধের সন্ধান তারা পেয়েছেন।

গবেষণায় দেখা গেছে, শ্বাসকষ্ট হওয়ার জন্য দায়ী বিষয়গুলো শ্বাসনালির টিস্যুতে গিয়ে সিএএসআরকে কার্যকর করে তোলে। এর ফলে শুরু হয় শ্বাসকষ্ট। তবে তারা যে ওষুধটি নিয়ে কাজ করছেন, সেটি এ লক্ষণগুলোকে কার্যকরভাবে দূর করতে পারে।

গবেষকরা বলছেন, এই ফলাফল বহু মানুষের জীবনযাপনকে সহজ করে দেবে। যদি এই গবেষণার ফল সফল হয়, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে শ্বাসকষ্ট নিরাময় করা সম্ভব ।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451