বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-অক্টোবর, ২০১৭
২য় রাউন্ড পালন উপলক্ষ্যে সাংবাদিকদের অংশগ্রহনে অবহিতকরণ ও পরিকল্পনা
সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭.১০.২০১৭ ইং শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাঃ খন্দকার বাবরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক
দেলোয়ার কবির, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা,
সহ-সভাপতি শামীম বিন সাত্তার, সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, দপ্তর
সম্পাদক এইচ,এম ইমরান, নির্বাহী সদস্য এএসএম আলীমুজ্জামান,
সদস্য সুজন বিশ্বাস, রাজিব মাহমুদ টিপু ও লিটন হোসেনসহ
প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভরা পেটে কৃমির ট্যাবলেট খেয়ে ১ঘন্টা বিশ্রামে থাকার বিষয়ে এবং
এ ট্যাবলেট খাওয়ার উপকারীতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন
ধরনের আলোচনা করা হয়। এবার এ উপজেলায় ৪৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫
থেকে ১৬ বছর বয়সী প্রায় ৯০ হাজার শিক্ষার্থীকে কৃমির ট্যাবলেট
খাওয়ানো হবে। তবে তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451