শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন ৪৬ বছরের দাবি পূরণ হলো এলাকাবাসীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের আমবাড়িতে পুলিশ তদন্ত কেন্দ্র গতকাল শনিবার সকালে উদ্বোধন করা
হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন প্রাথমিক
ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে এলাকাবাসীর দীর্ঘ ৪৬ বছরের দাবি পূরণ হলো।
দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত
পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান
ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক
(ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, জেলা প্রশাসক মো.
মীর খায়রুল আলম ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইমাম চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগে সভাপতি
মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, থানার
অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাক আহম্মেদ প্রমূখ।
প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা
এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, দেশের সার্বিক উন্নয়নের
পাশাপাশি জনগণের যানমালের রক্ষা নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার
সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এলাকাবাসীর দীর্ঘ ৪৬বছরের চাওয়া-
পাওয়া আমবাড়িতে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এর কার্যক্রম শুরু করা
হলো। এতে এলাকাবাসীকে আর ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে
যেতে হবে না। থানার পুলিশি কার্যক্রম সবটাই এখানেই পাওয়া যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451