বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কী খাবেন দৌড়ের আগে ও পরে ?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ২৯০ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ঃ 

দৌড়ের আগে ও পরে শরীরকে আর্দ্র থাকা প্রয়োজন। নয়তো ক্লান্ত হয়ে, শরীর দুর্বল হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেন, দৌড়ের আগে ও পরে পেশির শক্তি প্রয়োজন হয়। তাই এমন খাবার খাদ্যতালিকায় রাখা উচিত যেগুলো পেশিকে ঠিকঠাক রাখতে কাজে দেবে।

দৌড়ের আগে ও পরে কী খাওয়া জরুরি- এ নিয়ে অনেকেই শঙ্কায় থাকেন। সংবাদমাধ্যম টাইম ও ব্যায়ামবিষয়ক ওয়েবসাইট রানওন দিয়েছে এই বিষয়ে কিছু পরামর্শ।

দৌড়ের আগে যা খাবেন

দৌড়ের ঠিক আগে আগেই খাবেন না। কারণ, এতে ক্র্যাম্প বা পেশি সংকোচনের সমস্যা হতে পারে। তাই সবচেয়ে ভালো হয় দৌড়ের এক থেকে দুই ঘণ্টা আগে হালকা স্ন্যাকস-জাতীয় কিছু খেয়ে নিলে।

উচ্চ কার্বোহাইড্রেট আছে এবং কম চর্বি রয়েছে এমন খাবার খাবেন এ সময়। খাবেন আঁশ ও প্রোটিন। যেমন : পিনাট বাটার, কলা, দুধের মধ্যে ভিজিয়ে এক কাপ সিরিয়াল। তবে ভাত এড়িয়ে যাবেন।

দৌড়ের পরে যা খাবেন

দৌড়ের পর, বিশেষ করে দীর্ঘ দৌড়ের পর শক্তি দ্রুত ফিরিয়ে আনা দরকার হয়। তাই দৌড়ে আসার পরপরই কিছু খাওয়া দরকার। এতে পেশির টান ও ব্যথা কমানো যায়।

এ সময় কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন। তবে প্রোটিন এড়িয়ে যাবেন। এর অনুপাত হবে, এক গ্রাম প্রোটিন ও তিন গ্রাম কার্বন- এমন। ফল ও দই দিয়ে তৈরি স্মুদি অথবা পিনাট বাটার খেতে পারেন।

যদি সলিড খাবার খেতে না চান, তাহলে চকোলেট দুধ খেতে পারেন। এই দুধে অনেক প্রোটিন, ভিটামিন বি ও কার্বোহাইড্রেট রয়েছে। দৌড়ের পর এটি আপনাকে সতেজ করতে কাজে দেবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451