শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

দিনাজপুরে নেটিজেন আইটি’র রংপুর জোনের প্রশিক্ষণ কর্মশালা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ২৬২ বার পড়া হয়েছে

 

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে, শিক্ষার ডিজিটাল সবার
আগে” -স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী শিক্ষা
ব্যবস্থাপনা সফটওয়্যার ‘এডুম্যান’ এর মাধ্যমে দেশের সকল
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে
ডিজিটাল ক্যাম্পাসে পরিনত করার প্রত্যয়ে যৌথভাবে এগিয়ে
চলেছে নেটিজেন আইটি লিমিটেড ও বিজয় ডিজিটাল।
এরই ধারাবাহিকতায় রংপুর জোনের সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান
গুলোকে নেটিজেনের ‘এডুম্যান’ সফটওয়্যার এর আওতায় এনে
ডিজিটাল শিক্ষা ক্যাম্পাসে পরিণত করার ব্যাপক কার্যক্রম অব্যাহত
রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে কিভাবে আরো দ্রুত
ডিজিটালাইজড করা যায়, সে বিষয়ে রংপুর জোনের দিনাজপুর ও
ঠাকুরগাঁও জেলার সকল বিজনেস এক্সিকিউশন (বিইপি) ও
বিজনেস ডেভেলপারদের (বিডিপি) নিয়ে বৃহস্পতিবার (৫
অক্টোবর) সকাল ১০ টা হতে প্রায় বিকেল পর্যন্ত এক আলোচনা
সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অতি দ্রুত ডিজিটাল
করণের ক্ষেত্রে প্রতিনিধিদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান
করেন, রংপুর জোনের জোনাল পার্টনার সাইদুল ইসলাম। এতে
বিডিপি সোহেল রানা, সামিউল বাশার, কাদেরুল ইসলাম,
বিইপি সামিউল আলম, মারুফা ইয়াসমিন, মনসুর আলী, আবু
হেনা হালিম সহ প্রায় ২০ জন বিজনেস প্রতিনিধি উপস্থিত
ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৬ সেপ্টেম্বর নেটিজেন আইটি লিমিটেড ও
বিজয় ডিজিটালের আয়োজনে ঢাকার বিয়াম মিলনায়তনে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল
আবদুল মুহিতকে প্রধান অতিথি করে বাংলাদেশে প্রথমবারের মত
‘ডিজিটাল শিক্ষা সম্মেলন-২০১৭’ অনুষ্ঠিত হয়। এছাড়াও

সেখানে দেশ-বিদেশের বিশিষ্ট গুণীজন ও সফলকামী ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451