বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শৈলকুপার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৩১০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজার গিফারী গাফ্ফারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গাফ্ফার ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে উপজেলার বড়দা গ্রামের দিয়ানত মন্ডলের ছেলে।এছাড়াও রামচন্দ্রপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে রেজাউল করিম রেজার বিরুদ্ধে শৈল জি,আর ৯/১৬ ও শেখপাড়ার মৃত চাঁদ আলীর ছেলে আয়ুব আলীর বিরুদ্ধে শৈল জি,আর ৬৫/১৫ ও ১৯১/১২ নং মামলার ওয়ারেন্ট থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে রামচন্দ্রপুর ক্যাম্প ইনচার্জ এস,আই অজয় কুন্ডু অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে শৈলকুপা থানায় হস্তান্তর করেছে।
এস,আই অজয় কুন্ডু জানায়, গ্রেফতারকৃত গাফফারের বিরুদ্ধে দুটি মামলার ওয়ারেন্ট ছিলো, মামলা নং এস,টি,সি ৯৫/১৬ ও শৈল,জি,আর ৪১/১৫। এছাড়াও আরো  দুই ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451