সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে- আসাদুল হাবিব দুলু এমপি 

এম এ আজম
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

 

 

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, অচিরেই দেশব্যাপী খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এসব খালে মাছের চাষ ও খালপাড়ে বনজ, ফলদ ও ঔষুধি গাছ লাগানো হবে। এর মধ্য দিয়ে একদিকে এলাকা দৃষ্টিনন্দন হয়ে উঠবে। অন্যদিকে জনগোষ্ঠির পুষ্টি ও আমিষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

 

মন্ত্রী বলেন, জনগণের বিপুল সমর্থনে বিজয়ী বিএনপি সরকার নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী দেশব্যাপী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৬ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

 

মন্ত্রী রবিবার (০৮ মার্চ) দুপুরে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের সচিব সচিব সাইদুর রহমান খান সভায় বক্তৃতা করেন।

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451