বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে বিদেশী পিস্তল দুইটি ম্যাগজিন সহ আটক-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫১৬ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি:
গতকাল রবিবার বিকেলে নাটোরের লালপুরের নবীনগর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি
ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ জিয়াউর রহমান (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে
র‌্যাব-৫। জয়াউর ঐই গ্রামের মৃত বরকত কবিরাজের ছেলে।
এ বিষয়ে রাজশাহী র‌্যাব-৫ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, অস্ত্র
ক্রেতা সেজে তার সাথে যোগাযোগ করলে জিয়াউর তার কাছে থাকা বিদেশী পিস্তল, দুইটি
ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি বিক্রি করতে রাজি হয়। জিয়াউরের কথা মত রবিবার বিকেলে উপজেলার
নবীনগর গোরস্থান এলাকায় সে গুলো কিনতে যায় একজন র‌্যাব সদস্য। এসময় তার কাছে থাকা
একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি সহ পাশে থাকা র‌্যাব সদস্যরা করে তাকে
আটক করে।
রবিবার রাতে জিয়াউর রহমানকে লালপুর থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক
বহন এবং সরক্ষণ আইনে মামলা দায়ের হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451