রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কেন্দ্রীয় কর্মসূচির
অংশ হিসেবে বে-সরকারি সংস্থা আশা’র সারা দেশের সকল উপজেলার ন্যায়
রাণীনগরের সকল ব্রাঞ্চে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের
আশা’র শ্রাবণী ভূমিহীন সমিতির মহিলা সদস্য ও তার আশপাশের মহিলাদের
মাঝে চিকিৎসা সংক্রান্ত কুসংস্কার বিষয়ের উপড় স্বাস্থ্য সচেতনতা মূলক
আলোচনা করা হয়।
এতে আলোচনা করেন, আশা’র রাণীনগর অঞ্চলের সিআরএম মো: আব্দুল
কাদের, আশা’র বেতগাড়ী ব্র্যাঞ্চের ম্যানেজার নরেশ চন্দ্র রায়, রাণীনগর ১নং
ব্র্যাঞ্চের ম্যানেজার মোছা: লায়লা আক্তার, ২নং ব্রাঞ্চের ম্যানেজার মো: আব্দুস
সামাদ, সহকারি ম্যানেজার মো: আবু হোসেন, সিনিয়র লোন অফিসার
মো: বাবুল হোসেন প্রমুখ।
মনোরঞ্জন চন্দ্র
রাণীনগর, নওগাঁ।