বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৪২৬ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধা জেলা শিল্পকলা
একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার স্থানীয় বিয়াম ল্যাবরেটরী স্কুলে
অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই
নির্বাচনে ১০টি পদে মশিউর-প্রমতোষ ও দীপক-ফারুক প্যানেলে ২০ ও স্বতন্ত্র
প্রাথী হিসেবে ১জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং অফিসার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম
জানান, এ নির্বাচনে তালিকাভূক্ত ৩৯০ জন ভোটারের মধ্যে ৩২৭ জন তাদের
ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে শাহ মশিউর
রহমান ২২৯ ও খাজা সুজন ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন। ওই পদে তাদের
নিকটতম প্রতিদ্বন্দ্বি দীপক কুমার পাল ৭৯ ও বিলকিছ বানু ৬৫ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে প্রমতোষ সাহা ২৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুলাহেল কবির ফারুক ৫৮ ভোট পান। যুগ্ম
সাধারণ সম্পাদকের দুটি পদে হোসেনুল ইসলাম চুনি ২৩৯ ও মাসুদুল হক
১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তাদের নিকটতম মাসুদ মেহেদী ৮৮ ও অপু
রোমিও ৬১ ভোট। অপরদিকে ৫টি সদস্য পদে সর্বোচ্চ ২২৫ ভোট
নির্বাচিত হয়েছেন অমিতাভ দাশ হিমুন, মাহাবুবুল আলম ১৯৭, সাজ্জাদ
চৌধুরী ১৮৮, রেজাউন্নবী রাজু ১৮১ ও দেবদাস রায় ১৭১ ভোট। সদস্য পদে
নিকটতম প্রতিদ্বন্দ্বিরা ভোট পেয়েছেন যথাক্রমে রাগিব হাসান সন্টু
১২৫, আরিফ হোসেন ১১৩, নুর হাসান ৬৬, মোক্তাদির রহমান রোমান ৬২ ও
শাকিল আহমেদ ৬১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে
সোহেল রানা ভোট পান ৬৯।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451