বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানাল বিজিবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৪৪৭ বার পড়া হয়েছে

সোহেল রানা (হিলি) দিনাজপুর সংবাদদাতাঃ
১৫ই আগস্ট ভারতের ৭১তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বর্ডার সিকিউরিটি
ফোর্স (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানাল বর্ডার গার্ড
বাংলাদেশ-বিজিবিকে। একই সঙ্গে বিএসএফকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
জানিয়ে মিষ্টি উপহার দেয় বিজিবি। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় হিলি
সীমান্তের আন্তর্জাতিক চেকপোষ্ট গেটের শুণ্যরেখায় এই মিষ্টি বিনিময় করে
বিজিবি ও বিএসএফ। এসময় বিজিবি-বিএসএফের পুরুষ সদস্য ছাড়াও নারী
সদস্যরা উপস্থিত ছিলেন।বিজিবির হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডার
মাহবুব আলম বলেন, বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের পতিরাম ১৯৯ এবং ১৮৩
ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নামে ছয়টি
মিষ্টির প্যাকেট সহ শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হয়েছে। এধরণের আন্তরিকতা ও
সৌহাদ্য আমাদের দুই বাহিনীর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরী করে। এর ফলে
সীমান্তের অনেক কাজ সহজেই সমাধান করা যায়। এদিকে জানতে চাইলে ভারতের
পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের সহকারি কমান্ডার সুরেশ জানান,
বিএসএফের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির দিনাজপুর সেক্টর
কমান্ডার, জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি চেকপোষ্ট ক্যাম্পের
কোম্পানী কমান্ডারের নামে মিষ্টির পাঁচটি প্যাকেট দেওয়া হয়েছে। এছাড়া
আমাদের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তরক্ষীদের মধ্যে
সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই মিষ্টি বিনিময়
করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451