বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ২০৮ বার পড়া হয়েছে

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস
উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি উপজেলা প্রশাসনের
আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন আল ফারুক ও পাঁচবিবি পৌর মেয়র
হাবিবুর রহমান হাবিরে নেতৃত্বে একটি বিশাল শোক র‌্যালী শহরের প্রধান প্রধান
প্রদিক্ষণ করে। র‌্যালীটিতে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান,
সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হেদায়েতুল ইসলাম, প্যানেল মেয়র নুর হোসেন,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মীর রেজাউল করিম,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-এ সাফা, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ
আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিনসহ উপজেলার স্কুল কলেজের প্রধান
গন। এছাড়াও উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় নিজ উদ্যেগে জাতীয় শোক
দিবস পালন করা হয়েছে। পরে পাঁচবিবি পৌর পার্কে জাতীয় শোক দিবসের উপর
আলোচনা অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451