পারভেজ, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে সারামনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের মো: রাশেল মুন্সীর মেয়ে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেরাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।বাড়ীর সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পানিতে পড়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করেপুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।