ভোলা প্রতিনিধি:
ভোলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১..৮৩%। এ বছর জেলার ৫১টি কলেজ থেকে ৮ হাজার ১৭৩
জন পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে পাস করেছে ৫ হাজার ৮৭১জন। পাস করা শিক্ষাথীদের মধ্যে
ছেলে ৪৫১জন এবং মেয়ে ২ হাজার ৪২০জন। পাসের ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডে ভোলা জেলা তৃতীয়
স্থান অর্জন করেছে। এদিকে জেলায় প্রথম স্থান অথিকার করেছে বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রী
করেল।রবিবার প্রকাশিত রেজাল্টে এ তথ্য জানা যায়।
জেলায় এ বছর জিপিএ-৫ পেয়ে ১২৩ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ছেলে ৫২ এবং মেয়ে ৭১জন। ফলাফল
বিশ্লেষনে দেখা দেখে মেয়েদের চেয়ে ছেলেরা অনেক এগিয়ে রয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের কন্ট্রোলার মো: আনোয়ারুল আজিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জেলার রেজাল্টে সদরের বাংলাবাজার ফাতেমা খানম কলেজ জেলায় প্রথম স্থান অধিকার করেছে।
কলেজের প্রভাষক অমিতাব অপু জানান, কলেজ এ বছর ৫৭৮ জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস
করেছে ৫৬১ জন। পাসের হার ৯৭. ৪৬ %। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন শিক্ষার্থী। পরীক্ষায়
ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেছে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।
এছাড়াও লালমোহন উপজেলার লালমোহন মহিলা কলেজ উপজেলায় প্রথম হয়েছে। ওই কলেজের পাস
হার ৬৬.৬৩%। জিপিএ-৫ পেয়েছে ৫জন।