ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে আঃ মালেক (৪০) নামের দিনমজুরের মৃত্যু হয়েছে।
রবিবার(২৩জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বদরপুর এলাকার ডাক্তার বাড়ীতে এ ঘটনা
ঘটে। নিহত মালেকর বাড়ী উপজেলার কালমা ইউনিয়নের চর-ছকিনা এলাকায়। স্থানীয়রা জানান, রবিবার
সকালের দিকে মালেক আব্দুল আজিজের বাড়ীতে নারিকেল গাছ পরিষ্কার করতে আসে। তখন
অসাবধাণতা বসত পাশের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন
সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় লালমোহন থানার ডিউটি অফিসার মোঃ মাসুদ জানায়, আমরা খবর পেয়ে হাসাপাতালে যাই।
নিহতের স্বজনদের না পেয়ে পরবর্তী কার্যক্রম এখনো শুরু করা হয়নি।