বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় নির্বাচিত শ্রেষ্ঠ চেয়ারম্যানকে গণসংবর্ধনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৩০২ বার পড়া হয়েছে

পারভেজ, কলাপাড়া প্রতিনিধি : পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন মাহমুদকে গণসংবর্ধণা দেয়া হয়েছে। ২২/০৭/২০১৭ শনিবার দুপুরে ৫নং নীলগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে সংবর্ধনার আয়োজন করেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। সংবর্ধনায় ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসহ বেসরকারী এবং ব্যক্তিগত পক্ষ থেকে মো. নাসির মাহমুদকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য ও ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যানকে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র নীলগঞ্জ ইউনিয়ন নির্বাচিত করে পটুয়াখালী পরিবার পরিকল্পনা বিভাগ এবং সহযোগিতা করেন নিরাপদ (২) প্রকল্প, মেরীস্টোপ পটুয়াখালী। অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান প্রফুল্ল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান, সহ-সভাপতি আব্দুর রহমান তালুকদার, ইউপি সদস্য জগৎ জীবন রায়, গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন, জগদিশ হাওলাদার, নুরুল আমীন বাবুল, শামীম খলিফা, সরকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ-সুজা প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451