মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালতলীতে ভিজিএফ’র গম বিতরনে অনিয়ম ৩৬০ কেজি গম জব্দ থানায় মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

তালতলী(বরগুনা) সংবাদদাতা।
বরগুনার তালতলী উপজেলার ঈদ সহায়তা বিশেষ ভিজিএফ’র খাদ্য শস্য গম বিতরনে
ব্যাপক অনিয়নের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি বরাদ্দ ১৩.২৭ কেজি হলেও দুস্থরা
পাচ্ছেন ৮ কেজি। এছাড়া প্রকৃত দুস্থরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তালতলী প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার সাতটি ইউনিয়ন
১৬ হাজার ৪ শ ৬৬ জন অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য জনপ্রতি বিশেষ ভিজিএফ’র
১৩.২৭ কেজি গম হিসাবে ২১৮.৫০৩ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে
পচাঁকোড়ালিয়া ইউনিয়নে ২ হাজার ১ শ ৫১ জনের জন্য ২৮.৫৪৩ মেট্রিক টন,
ছোটবগী ইউনিয়নে ২ হাজার ৪ শ’ ৭১ জনের জন্য ৩২.৭৯০ মেট্রিক টন,
কড়াইবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৪ শ ১৭ জনের জন্য ৩২.০৭৩ মেট্রিক টন,
শারিখখালী ইউনিয়নে ১ হাজার ৪ শ’ ৬০ জনের জন্য ১৯.৩৭৪ মেট্রিক টন,
বড়বগী ইউনিয়নে ৩ হাজার ৪ শ ৪০ জনের জন্য ৪৫. ৬৪৮ মেট্রিক টন,
নিশানবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৪ শ’২০ জনের জন্য ৩১.১১৩ মেট্রিক টন,
সোনাকাটা ইউনিয়নে ২ হাজার ১শ ৭ জনের জন্য ২৭.৯৬৯ মেট্রিক টন, গম বরাদ্দ
দেয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে গম বিতরন করেছে। বিতরনকালে
জনপ্রতি বরাদ্দকৃত গম ওজনে ৫ কেজি কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৩.২৭
কেজির গমের পরিবর্তে জনপ্রতি দেয়া হচ্ছে ৮ কেজি। এ ছাড়া প্রকৃত দুস্থরা
গম পাচ্ছেন না। বৃহস্পতিবার কড়াইবাড়িয়া ইউনিয়নের কড়াইবাড়িয়া বাজারে ২
হাজার ৪ শ ১৭ জন দুস্থদের মাঝে বালতি দিয়ে গম বিতরন করা হয়েছে। ওই বালতির
গম স্থানীয় দোকানে পরিমাপ করে দেখাগেছে ওজন ৮ কেজি।
ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের সজল খান, গেন্ডামারা
গ্রামের ইদ্রিস ও জাকির মিয়া বলেন বালতি দিয়ে গম বিতরন করা হয়েছে। ওই
বালতির গম ওজন করে দেখেছি ৮ কেজি হয়েছে।
২ নং ওয়ার্ডের মোসলেম হাওলাদার, ইউসুফ শিকদার ও সানু হাওলাদার বলেন ১৩.২৭
কেজির তালিকায় টিপ নিলেও পেয়েছি সোয়া ৮ কেজি। হেলেঞ্চাবাড়িয়া
গ্রামের মোসাঃ কলি আক্তার ,বিধবা নুর জাহান, দুলাল খান, আল আমিন ও আবু
বকর জানান প্রকৃত দুস্থ হওয়া সত্বেও ইউপি সদস্য তালিকায় আমাদের নাম
অর্ন্তভূক্ত করেনি।
ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন মুঠোফোনে বলেন গম বিতরনের
জায়গায় আমি নেই, সকল ইউপি সদস্যরা উপস্থিত রয়েছে । তবে গম কম দেয়ার
বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি দেখবেন বলে কোন সদুত্তর না দিয়ে ফোন
কেটে দেয়।
এদিকে বুধবার বিকেলে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌছিফ
আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মুক্তিযোদ্ধা সড়কের
কেশব লাল শীলের দোকান থেকে বড় বগী ইউনিয়নের ৬ বস্তা (৩৬০কেজি) গম উদ্ধার
করেছে। পরে এ গম তালতলী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায়
উপজেলা নির্বাহী অফিসার বাদী হয়ে কেশব লাল শীলের দোকানের কর্মচারী
হিরনকে আসামী করে মামলা করেছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তৌছিফ আহম্মেদ বলেন ৬
বস্তা গম উদ্ধারের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন
গম বিতরনে কোন অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451