মো. আখলাকুজ্জামান, থানা প্রতিনিধি:
সাধুসভার মাসে চলা অপসংস্কৃতি রুখলেন নাটোরের গুরুদাসপুর উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস
চেয়ারম্যান মো. আলাল শেখ। তাঁর এই উদ্যোগ এলাকায় আলোকপাত ছড়িয়ে প্রসংশিত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, সম্প্রতি গুরুদাসপুর উপজেলার ছোট আম বাগানে বসেছিল সাধুসভা। দেশের
নানা প্রান্ত থেকে ভক্ত-আশেকানরা সেখানে সমবেত হয়েছিলেন। তারা গানবাজনায় মেতে উঠেছিল। কিন্তু ওই
সাধুসভায় কুষ্টিয়া থেকে আগত সাধু সভার সাত্তার পাগলা ভক্ত-আশেকানদের কাছ থেকে সেজদা নিচ্ছিলেন।
বিষয়টি উপস্থিত সকলে প্রত্যক্ষ করলেও প্রতিবাদে এগিয়ে আসেনি কেউই। মানুষের সেজদা নেওয়ার খবর আসে
জনপ্রতিনিধি আলাল শেখের কাছে। ছুটে গিয়ে তিনি মূহুর্তের মধ্যে বন্ধ করে দেন সাধু সভার পাগলার
অপকর্ম।
আলাল শেখ জানান, তিনি নিজেও গানবাজনা পছন্দ করেন। কিন্তু মানুষ হয়ে মানুষকে সেজদা করার বিষয়টি সহ্য
করতে পারেননি তিনি। সাধুসভার গানবাজনা বন্ধ করে দিতে বাধ্য হন। সেই সাথে এলাকা ছাড়া করেন
বিতর্কিত সাধু সাত্তার পাগলাকে।