বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে

গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়

মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে

সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক

প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির

সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া’র

সভাপতিত্বে ও সহকারি-মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় প্রধান

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম

রেজা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার

আলী শাহ্ধসঢ়;, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান

মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, সফল মৎস্য চাষি ফুরুকুজ্জামান মুরাদ, ফুলবাড়ি

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংবাদিক

প্লাবন গুপ্ত শুভ প্রমূখ।

অনুষ্ঠানে সফল তিন মৎস্যচাষীকে উপজেলার সেরা মৎস্যচাষী হিসেবে

ঘোষণা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত তিন মৎস্যচাষী হলেন

উপজেলার কাজিহাল ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুর রউফ (পাংগাস মাছ

চাষি), বেতদিঘি ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের একরামুল হক (তেলাপিয়া

মাছ চাষী) ও পৌর শহরের কাঁটাবাড়ি গ্রামের সোহেলকে (কার্পমিশ্র মাছ

চাষী)।

শেষে ছোট যমুনা নদীর উপজেলা কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকার মৎস্য

অভায়াশ্রমে বিভিন্ন প্রজাতির দেশী মাছে পোণা অবমুক্ত করা হয়।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451