শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরামপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আহত-৩০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

 

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলাধীন পলিপ্রয়াগপুর

ইউনিয়নের দূর্গাপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাল বোঝায়

ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছে।

রবিবার (৯ জুলাই) দুপুর ২ টার সময় বিরামপুরের দুর্গাপুর উচ্চ

বিদ্যালয়ের সামনে মহাসড়কে দিনাজপুর থেকে ছেড়ে আসা

যাত্রীবাহী বাস (দিনাজপুর জ-১১০০৫৩) এর সঙ্গে বিরামপুর থেকে

ছেড়ে আসা মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১১-৯৮৭৬)

মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে

উপজেলার টাটকপুর গ্রামের আসরাফের স্ত্রী শান্তি(৫৫), খালেকের

স্ত্রী রওশন আরা বেগম(৪৫) সহ বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক

হওয়ায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা

তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ

হাসপাতালে রেফার্ড করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া

হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

বিরামপুর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার এএসএম

হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থলের দুই

পার্শ্বে আটকে পড়া কয়েক শত গাড়ি চলাচলের ব্যাবস্থা নিশ্চিত

করে সড়ক যানজট মুক্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451