শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে মৃত্যুর ঝুঁকি নিয়ে গাছ তলায় বসবাস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে রেলবস্তির অর্ধমৃত রেইন্ট্রি গাছের তলায় মৃত্যুর ঝুঁকি

নিয়ে বসবাস করছে ১০ ঘরের বাসিন্দা। গাছ পড়ে প্রাণহানীর আশস্কা জেনেও মাথা

গোঁজার ঠাঁই না থাকায় সেখানেই বসবাস করছে হতদরিদ্র মানুষেরা। যে কোন সময়

বড় ধরণের দুর্ঘটনায় বস্তিবাসীর মাঝে বয়ে যেতে পারে কান্নার রোল কিংবা শোকের

মাতম। বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করা হয়নি।

সরেজমিন পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের ১ নং রেলগেটের এক’শ গজ উত্তরে রেইন্ট্রি

গাছটিতে দেখা গেছে ভিতরের অংশ পচে ফাঁপার সৃষ্টি হয়েছে।গাছে অনেক আগে

থেকেই মড়ক ধরেছে। কোন মতে দাঁড়িয়ে আছে। ঝড় বৃষ্টিতে যে কোন সময় ভেঙ্গে পড়ে

প্রাণহানী ঘটতে পারে। রেলবস্তির শিরিন, বিলকিস, আমেনা ও মুর্শিদা জানান, তারা

রেলের কাছ থেকে জায়গা লিজ নিয়ে বসবাস করছেন। আকাশে কালে মেঘ ও বাতাস দেখা

দিলে আতঙ্কে ঘর ছেড়ে পরিবার পরিজন নিয়ে স্টেশনে আশ্রয় নেন। কোন কোন রাতে

একাধিকবার ঘর ছেড়ে ছোট বাচ্চাদের নিয়ে দৌঁড় দিতে হয় ও নির্ঘুম রাত কাটে।

সাংবাদিকদের তারা আক্ষেপ করে বলেন, গরীব বলে তাদের জীবনের কোন দাম নেই তাই এই

সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসে না।

পাঁচবিবি রেল স্টেশন মাষ্টার আব্দুল হামিদকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে, তিনি বলেন

আমাদের করনিয় কিছু নেই। এটি আইডব্লিউ হিলির এখতিয়ার ভুক্ত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451