বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৪৯৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলা ও শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত

মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। নিহত অপরজন হলেন তছিম উদ্দীন (৬০)।

শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ট্রাক চাপায় কছিম উদ্দীন (৬০)

নিহত হন। তিনি একই উপজেলার কৃষ্ণনগর (গদাডেঙ্গী) গ্রামের ছানারুদ্দীন

জোয়ারদারের ছেলে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময়

গাড়াগঞ্জ স মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনার সময় বাইসাইকেল

যোগে রাস্তা ক্রস করছিলেন কছিম উদ্দীন। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ

গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর

হাসপাতালে পাঠায়। ওসি আরো জানান, দুর্ঘটনার পর জনতা গাড়াগঞ্জ

বাজারে ট্রাকটি আটক করে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা

হয়েছে।

এদিকে সোমবার রাত তিনটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর

চৌরাস্তার মোড়ে অজ্ঞাত এক নারী নিহত হন। পুলিশের ভাষ্যমতে নিহত নারী

অপ্রকৃতিস্থ ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার

জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ওই নারীর এখনো কোন পরিচয় মেলেনি। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451