সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রবিদাসকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত আসামির শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৪৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের

সুতাং বাজারে সুখিয়া রবিদাস ধর্ষণ ও প্রকাশ্যে জনসম্মুখে পিটিয়ে

হত্যার প্রতিবাদে মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন ও

সমাবেশ করে। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই

মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

রবিদাস উন্নয়ন পরিষদের জেলা শাখার সভাপতি দধিয়া রাম রবিদাসের

সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নির্বানেন্দু বর্মন ভাইয়া,

জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর

চক্রবর্তী, পুজা উদ্ধসঢ়;্ধসঢ়;যাপন পরিষদের নেতা রকি দেব, বাসদ নেতা বজলুর

রহমান, রবিদাস নেতা মানিক রবিদাস, রাজকুমার রবিদাস, যদুলাল রবিদাস,

স্বপন রবিদাস, সহদেব রবিদাস, মিলন রবিদাস, মন্টু রবিদাস, দীপু রবিদাস

প্রমুখ।

বক্তরা বলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সুতাং বাজারের সেতুর পশ্চিম

পাশে সুখিয়া রবিদাস তাঁর একমাত্র ১২ বছরের ছোট ভাইকে নিয়ে বাস

করে আসছিলেন। বিভিন্ন সময় সুখিয়াদের বাড়ির জায়গা দখলের জন্য

এলাকার একটি প্রভাবশালী মহল তাঁদের নির্যাতন করে আসছিল। গত শনিবার

শাইলু মিয়া সুখিয়ার বাড়িতে গিয়ে ধর্ষণ করে এবং সুখিয়া ঘর থেকে

দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শাইলু প্রকাশ্যে জনসম্মুখে রাস্তায় পিটিয়ে

হত্যা করে। উলেখ্য বাজারের পাশে আরও তিন-চারটি রবিদাস পরিবার দীর্ঘদিন

ধরে বাস করে আসছে। ওই এলাকা থেকে উচ্ছেদ করতে একই এলাকার একটি

চক্র দীর্ঘদিন ধরে তাদের নানাভাবে নির্যাতন করে আসছে। জায়গা দখল

করাই মহলটির মূল উদ্দেশ্য।

বক্তারা আরও উলেখ করেন, বেশকিছু দিন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে, জাতিগত ও

ধর্মীয় সংখ্যালঘু পরিবারের উপর বিভিন্ন স্থানে ধর্ষন, হত্যা, নির্যাতন,

বাড়ি ঘরে অগ্নিসংযোগ করছে দুর্বৃত্ত কিছু গোষ্ঠী। কিন্তু কোন

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়াতে তা উদ্বেগজনক হারে বেড়ে চলছে।

অবিলম্বে এ ঘটনাসহ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবী

করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451