মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধর্ষক ও ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান

বাদল, গিদারী ইউনিয়নের আলমগীর, মদনেরপাড়া, রামচন্দ্রপুরসহ সারা জেলায়

সংগঠিত নারী শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার এবং

দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার গাইবান্ধা শহরের ১নং

ট্রাফিক মোড়ে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র

গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক

নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্ট জেলা কমিটির সভাপতি শামীম আরা

মিনা, গিদারী ইউনিয়নের ভিকটিম রুবির স্বামী প্রমুখ।

মদনেরপাড়া ভিকটিম জেমি আকতার বলেন, সারাদেশে যে একের পর এক নারী-

শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে তার সুষ্ঠ বিচার না হওয়ায় এ

সমস্ত ঘটনা অব্যাহতভাবে বেড়েই চলছে। নেতৃবৃন্দ এ সমস্ত ঘটনা

সংগঠিত হওয়ার কারণ হিসেবে অপসংস্কৃতি, অশীলতা, মাদক-জুয়া,

পর্ণো পত্রিকা, পর্ণোছবি বিচার হীনতার সংস্কৃতিকেই দাবী করেন।

অপরাধীরা প্রভাবশালী ও প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় প্রশাসন তাদের

গ্রেফতার করছে না জন্য প্রশাসনের তীব্র সমালোচনা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451