সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

শিবগঞ্জে র‌্যাব ও বিজিবির অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক এক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৫৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব ও বিজিবির পৃথক দুটি অভিযানে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এলাকার একটি আম বাগান থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও সাত রাউণ্ড গুলিসহ শরিফকুল ইসলাম (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। আটককৃত শরিফুল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমাণ্ডার এএসপি একেএম এনামুল করিমের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় নামোচাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও সাত রাউণ্ড গুলিসহ শরিফকুল ইসলামকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ভোরে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ছড়াপাড়া মাঠ এলাকায় ৮১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ফতেপুর বিওপির হাবিলদার আবদুল কাদেরের নেতৃত্বে বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুলর্ভপুর ইউনিয়নের ছড়াপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৮১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451