বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ সরকারী গণগ্রন্থাগারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৫৩০ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইববাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন দিবস উপলক্ষে আয়োজিত রচনা,হাতের সুন্দর লেখা,আবৃত্তি ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পাঠানপাড়ায় অবস্থিত গণগ্রন্থাগার ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো.মাসুদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অব. উপাধ্যক্ষ মোজাম্মেল হক বক্তব্য প্রদান করেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বই মানুষের শ্রেষ্ঠ সম্পদ,¤্রষ্ঠে বন্ধু। বইয়ের বিকল্প হতে পারে না। তবে বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি গ্রন্থাগারে কম্পিউটর সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন সুবিধে থাকতে হবে। তাঁরা বলেন, আধুনিক লাইব্রেরীর জনক মুসলমানরা। প্রাচীনকালে মসজিদে মসজিদে লাইব্রেরী ছিল। নামাজের পর পাঠচক্র আয়োজন করা হত। পবিত্র কোরআন শরীফের প্রথম অক্ষর, প্রথম নির্দেশ ‘ইকরা’ অর্থাৎ ‘পড়’। শান্তির ধর্ম ইসলামে পড়াশোনাকে সর্ব্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। অনান্য ধর্মের ক্ষেত্রেও তাই। সমাজে সন্ত্রাস ও জঙ্গিবাদের মত সমস্যা নির্মূল করতে শিশুকাল থেকেই বই পড়ার অভ্যাস করতে হবে। পরে অতিথিরা শোক দিবস, বিজয় দিবস, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,বঙ্গবন্ধুর জন্মদিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস,বাংলা নববর্ষ,নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৭৩ জনের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী-পেশার অংশগ্রহনকারী থাকলেও বিজয়ীদের বেশীরভাগই প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451