শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

পুলিশ মামলা নেয়নি! ডোমারে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৪৯৬ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন, ক্রাইমরিপোর্টার নীলফামারী॥ নীলফামারীর ডোমারে

গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক লাঞ্চিতের ঘটনায় দোষী

ব্যাক্তিদের শাস্তি ও ৬দিন পেরিয়ে গেলেও থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে শহরের রেলঘুন্টি মোড়ে ডোমার উপজেলা

শিক্ষকবৃন্দ(মাধ্যমিক)ও জাতীয় হিন্দু মহাজোট,ডোমার উপজেলা শাখার আয়োজনে এই

মানববন্ধন কর্মসূচীর অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ

অংশগ্রহন করে।

বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ ডোমার উপজেলা শাখার সভাপতি শাহজাহান সরকার

বুলুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোমনাতি উচ্চ

বিদ্যালয়ের নির্যাতিত প্রধান শিক্ষক এজাবুল হোসেন শাহ,ওই বিদ্যালয়ের সহকারী

শিক্ষক বিমল চন্দ্র রায়,বাকডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিস

চন্দ্ররায়,পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্তরায়,ডোমার আলিয়া

মাদ্রাসার প্রিন্সিপাল সামছুদ্দিন হুসাইনী ও ডোমার বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান

শিক্ষক রবিউল ইসলাম প্রমূখ। প্রধান শিক্ষক দয়াল চন্দ্রের সঞ্চালনায় মানব বন্ধন শেষে

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দোষীদের শাস্তির দাবী জানিয়ে স্বারক লিপি প্রদান

করা হয়।

উলেক্ষ্য গত ২০ মে গোমনাতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়াকে

কেন্দ্র করে গোমনাতি এলাকার শুভ ও তার দলবল সন্ত্রাসী কায়দায় দিনে দুপুরে শিক্ষক

প্রতিনিধিদের লাঞ্চিত করে পেটে ছুরি ঠেকিয়ে রেজুলেশন বহিতে স্বাক্ষর আদায় করে ।

ঘটনার পর থেকে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অবিভাবক মহল। ঘটনার

পরের দিন থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো মামলা নথীভূক্ত হয় নাই। ডোমার থানার

অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানান.ওই স্কুলে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে

শিক্ষকদের সাথে অভিভাবক সদস্যদের দ্বন্দ্ব রয়েছে। শিক্ষক লাঞ্চিতের কোন ঘটনা ঘটে

থাকলে থানায় অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451