শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

আনুশকার কাছে আতঙ্কের নাম সালমান!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

চলচ্চিত্র সমালোচক কিংবা সাধারণ দর্শক, বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘সুলতান’ দেখে মুগ্ধ সবাই। এতে হরিয়ানার কুস্তিগীরের ভূমিকায় তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি গ্রামীণ স্বপ্নবাজ কুস্তিগীর চরিত্রে বলিষ্ঠতা দেখাতে পেরে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী আনুশকা শর্মা।

ছবিটিতে সালমান ও আনুশকার মচমচে রসায়ন নিঃসন্দেহে দর্শকদের মন কেড়েছে। একের পর এক রেকর্ড গড়া ব্যবসাই এর প্রমাণ। মজার বিষয় হলো, সল্লুকে হাসিখুশি আর ঠান্ডা মেজাজের মনে হলেও দৃশ্যধারণ চলাকালে তাকে আতঙ্ক মনে করতেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।

এতোদিন শোনা গেছে, সহশিল্পীকে স্বাচ্ছন্দ্য এনে দিতে মোটেও কার্পণ্য করেন না সালমান। কিন্তু আনুশকার ঠিক বিপরীত অভিজ্ঞতা হলো। এক সাক্ষাৎকারে তার দাবি, ৫০ বছর বয়সী এই তারকা তার জন্য ছিলেন আতঙ্কের আরেক নাম! কারও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নিজের প্রথার বাইরে যান না ‘বজরঙ্গি ভাইজান’।

আনুশকা আরও জানান, চিত্রায়নের সময় সালমান নিজের ভেতরেই ডুবে থাকেন। তিনি লাজুক মানুষ। ফলে কোনো উপায়ে সহশিল্পী কিংবা নায়িকার সঙ্গে তার সেতুবন্ধন করা যায় না। কাজের ফাঁকে তারা আড্ডা দিতেন, ‘দাবাং’ খানের সঙ্গে তার সমীকরণটা এমন ছিলো ভাবলে ভুল হবে। আরও চমকপ্রদ তথ্য হলো, দৃশ্যায়নের সময় সালমানের সঙ্গে যে কোনো ব্যাপারেই খুব কম কথা বলতেন আনুশকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451