বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় খালের কালভার্টের মুখে বাঁধ দিয়ে মাছের ঘের, পানি প্রবাহ বন্ধ পাঁচ শ পরিবারে সীমাহীন  ভোগান্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৫০১ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের লালবুড়ির গুদির খালের পানির প্রবাহ বন্ধ করে দেয়ায় নিজামপুর ও পুরান মহিপুর গ্রামের অন্তত পাঁচ শ’ পরিবার লোনা পানিতে বন্দী হয়ে পড়েছে। খালের একাধিক স্থানে বাঁধ দিয়ে মাছের ঘের করা হয়েছে। পানি চলাচলের একমাত্র কালভার্টের সামনে মাটির বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। লোনা পানি নামতে না পারায় আবাদি জমির ঘাসসহ খড়কুটা সব পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানি পচে লালচে রঙ হয়ে গেছে। গ্রামের অধিকাংশ পরিবারের হাঁস-মুরগী মরে গেছে। ব্যবহারের পানির তীব্র সঙ্কট চলছে। এক-দেড় কিলোমিটার দুর থেকে রান্না, গোসলসহ ব্যবহারের পানি সংগ্রহ করতে হয়। জমে থাকা লোনা পানি খেয়ে গাবিদপশুর ডায়রিয়া লেগে আছে। এমনিতেই নিজামপুর গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় জলোচ্ছ্বাসে টানা তিনটি বছর আমন ফসল ফলাতে পারেননি এসব কৃষক। প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্য এলাকার মানুষ পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারকে দুষছেন। এখন আবার এক প্রভাবশালী মেম্বার এক মাত্র খালটি দখল করে মাছের ঘের করায় পানি প্রবাহের পথ আটকে দেয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন। বসবাসের অবস্থাও নেই। অনেকে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। মানুষের জীবন-জীবিকা বন্ধের উপক্রম হয়েছে। গ্রামের পানি প্রবাহের একমাত্র খাল দখল করে মাছের ঘের করায় শত শত পরিবারে দুর্বিষহ অবস্থা নেমে এসেছে। কৃষকরা বলেন, এখন বিল শুকনো থাকার কথা। অথচ লোনা পানি আটকে সবকিছুতে পচন ধরেছে। এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার জানান, একমাত্র খালটি দখল করে মাছ চাষ এবং কালভার্টের সামনে পানি নামার পথ মাটি ভরাট করে আটকে দেয়ায় তাদের এখন পানি বন্দীদশায় ফেলেছে। লোনা পানিতে সব সয়লাব। বিলে কোন ঘাস নেই। গবাদিপশুর কোন খাবার নেই। ব্যবহারের পানির তীব্র সঙ্কট চলছে। অধিকাংশ কৃষকের হাঁস-মুরগী মারা গেছে। গ্রামের বাসিন্দা আলমগীর হাওলাদারের ঘরের খালি ভিটি পড়ে আছে। বর্তমানে তিনি মহিপুর বন্দরে গিয়ে থাকেন। তিনি জানান, তার বাড়ির সামনে দিয়ে পানি নামার কালভার্টের সামনে মাটির বাঁধ দেয়া হয়েছে। লোনা পানি উঠে আর নামতে পারছে না। রান্নাসহ ব্যবহারের কোন পানি নেই। বাচ্চারা ওই পানিতে নামলে খুজলি-প্যাচড়া হয়। হাঁস-মুরগী পালতে পারেন না। তাই দায় ঠেকে আপাতত বাড়ি ছেড়েছেন। একই কষ্ট মাহবুব হাওলাদারের। এসবের প্রতিবাদ করায় এলাকার যুবক জাফরকে ২৩ মে, মঙ্গলবার সকালে দখলদার মেম্বার আব্দুর রব মিয়ার ছেলে সেরাজ মারধর করেছে। এভাবে দু’টি গ্রামের মানুষ পানিবন্দী থাকলেও কেন পানি চলাচলের পথ আটকে জনদুর্ভোগ করা হয় এমন প্রশ্নের জবাবে মেম্বার আব্দুর রব বলেন, আমি আটকাই নাই। চেয়ারম্যান আটকে রাখতে বলেছেন। চেয়ারম্যান আব্দুস সালাম আকন জানান, জনস্বার্থ ক্ষুন্ন করে কাউকে তিনি এমন কাজ করতে বলেন নি। বৃহস্পতিবার সকালে তিনি নিজামপর গ্রামে গিয়ে কালভার্টের সামনের বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিয়েছেন। এলাকার অধিকাংশ কৃষক-জেলে পরিবারের সদস্যরা ক্ষোভের সঙ্গে জানান, মেম্বার আব্দুর রব সাহেব একজন মুক্তিযোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বীকৃতি দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছেন। তিনি কেন জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। তারা বিষয়টি নিরসনে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451