শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

কৃষি উন্নয়নে অবদানে বাকৃবিতে ১১ ব্যক্তিকে সংবর্ধনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০১৭
  • ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশের কৃষি উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটি (বিএইএস)।

সংবর্ধনা প্রাপ্ত ব্যক্তি হলেন- কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল হালিম, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি ড. সু লাউত্জ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লাহ, বাকৃবি জার্মপ্লাজম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা পারিষদের কার্যনির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ বিভাগের মহা-পরিচালক ড. গোলাম মারুফ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মহা-পরিচালক ড. আবুল কালাম আযাদ, এনএসএফ ইন্টারন্যাশনালের কনসালটেন্ট ড. ক্রেইং এ মেসনার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী।

বিএইএসের সভাপতি অধ্যাপক ড. মো. জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও বিএইএসের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451