সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডোমারে উদ্ধার হওয়া স্কুল ছাত্রী সুমাইয়ার, প্রকৃত পরিচয় প্রয়োজন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ২৩৭ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার মিরজাগঞ্জে সুমাইয়া জান্নাত (১১) নামে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনার বিবরণে যানাযায়, গত ১২মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলষ্টেশন বাজারে ক্ষুধার জা¦ালায় কাঁদছিল। এলাকার মৃত শমশের আলীর ছেলে ওই বাজারের ভাইভাই হোটেলের মালিক রিয়াজুল ইসলাম মেয়েটিকে খাবার দিয়ে বাড়ীতে নিয়ে যায়। মেয়েটির পরিচয় জানতে চাইলে নাম-সুমাইয়া জান্নাত, পিতা-লুৎফর রহমান, মাতা-মৃত-ফরিদা বেগম, দাদা-ফজলুল হক, গ্রাম-ফিরোজপুর, থানা-শান্তাহার, জেলা- নওগাঁ বলে সে জানায়। অপর দিকে সে পিএসসি পাশ করে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে। তার রোল নম্বর নিয়ে ইন্টারনেটে দেখা যায়, ১৭সালের পিএসসি পরিক্ষার ফলাফলে সুমাইয়া জান্নাত, পিতা-আবু সায়েদ মোঃ বকলুর রহমান, মাতা-ফরিদা ইয়াসমিন, মোরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়, রোল নং-৫৬১৪, উপজেলা ও জেলা নওগাঁ সদর লেখা রয়েছে এবং ৩.২৫ পয়েন্ট পেয়ে পাশ করেছে। অশ্রুঝড়া কন্ঠে মেয়েটি আরো জানান, ৩বছর পূর্বে তার মা মারা গেছে, বাবা নতুন বিয়ে করেছে সৎমা মনিরা বেগম প্রায় তাকে শারিরিক ও মানুষিক নির্যাতন করে। গত বুধবার সৎ মা মনিরার সাথে নীলফামারী আত্বিয়র বাড়ীতে বেড়াতে আসে তাকে বাজারে রেখে সৎ মা পালিয়ে যায়। ট্রেনে উঠে ডোমারে আসে এবং শেষে পায়ে হেঁটে মিরজাগঞ্জ বাজারে যায়। মেয়েটির পরিচয় দাতাকে-০১৭৪৬-০০৮৮৮৪ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন আশ্রয়দাতা রিয়াজুল ইসলাম। আসল পরিচয় পেলে তার বাবার কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান। এবিষয়ে ডোমার থানায় একটি সাধারণ ডায়রী করার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451