মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে বিরলে পৃথক দু’টি বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে
লালপুরে গাছ ঝুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছির মৃত্যু

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুর জেলার বিরল উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর ও ধর্মপুর পশ্চিমপাড়া এলাকায় পৃথক দু’টি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আতাবুর রহমান (৪০) ও আবুল কাশেম (৫৫) নামে দুইজনের আজ শুক্রবার সকালে (১২ই মে) নিহতের ঘটনা ঘটেছে।

নিহত আতাবুর উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের পানতুল্লার ছেলে ও কাশেম ৮ নং ধর্মপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত ইছমাইল হোসেনের ছেলে।

ওইদিন সকালে আতাবুর বাড়ির ডিস লাইনের তার সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে একই উপজেলার ধর্মপুর পশ্চিমপাড়া গ্রামে আবুল কাশেম নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দুটি পৃথক অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451