মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খেজুরের যত উপকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৩১৮ বার পড়া হয়েছে

দৃষ্টিশক্তি বাড়ায় : নানা ধরনের ভিটামিন থাকায় খেজুর দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করলে রাতকানা রোগ ভালোও হতে পারে।

রক্ত বাড়ায় : যারা রক্তস্বল্পতায় ভুগছে, তারা নিয়মিত খেজুর খেতে পারে। এই ফল শরীরের রক্তের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বাস্থ্যকর খাবার : খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি চর্বি থাকে না। ফলে আপনি সহজেই খেজুর খাওয়া শুরু করতে পারেন।

ক্ষুধা কমায় : কয়েকটা খেজুর খেলেই আপনি দীর্ঘ সময়ের জন্য ক্ষুধা নিবারণ করতে পারেন। এটি পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। আর এই কয়েকটি খেজুর শরীরের শর্করার চাহিদাও পূরণ করবে। ফলে আপনি শর্করাজাতীয় অন্যান্য খাবার না খেলেও খুব একটা সমস্যায় পড়বেন না।

হজমে সহায়ক : ‘বেহিসাবি’ খাওয়া-দাওয়া করলে অনেক সময় বদহজম হয়ে যায়। এই সমস্যা থেকে সহজে মুক্তি দিতে পারে কয়েকটি খেজুর।

কোষ্টকাঠিন্য দূর করে : খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ, যা খাদ্য পরিপাক হতে সাহায্য করে এবং কোষ্টকাঠিন্য রোধ করে। ডায়রিয়া হলে কয়েকটি খেজুর খান, বেশ উপকার পাবেন।

ক্যান্সার প্রতিরোধ : অবাক হলেও সত্য, খেজুর ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এক গবেষণায় দেখা গেছে, খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451