বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর বোর্ডে এসএসসি পরিক্ষার পাশের হার ৮৩ দশমিক ৯৮

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ২৮২ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, স্টাফ রিপোর্টার দিনাজপুর:
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১লাখ ৬৪ হাজার ২৯০জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৩৭ হাজার ৩৬২জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৮৩ দশমিক ৯৮।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। এর মধ্যে জিপি-এ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৩৯৩৪জন এবং ছাত্রীর সংখ্যা ২৯৯৫জন।
এবার শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ৬ হাজার ৮০৭জন জিপিএ-৫ পেয়েছে, মানবিক বিভাগে ৫৯ জন জিপিএ-৫ পেয়েছে এবং বানিজ্যিক বিভাগে ৬৩জন জিপিএ-৫ পেয়েছে।
এবারের পরীক্ষার ফলাফলে পাসের হারে দিনাজপুর এবং জিপিএ- ৫ পেয়ে রংপুর জেলা শীর্ষে।
দিনাজপুর শিক্ষাবোর্ডে ৮জেলার মধ্যে জিপিএ-৫ বেশী রংপুর জেলায়। রংপুর জেলায় পাসের হার ৮৭ দশমিক ৫৭। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২১৭০জন।
এর পরে রয়েছে দিনাজপুর জেলার পাসের হার ৭৯ দশমিক ৭৫। জিপিএ-৫ পেয়েছে ১৩৯৯জন।
নীলফামারী জেলার পাসের হার ৮৭ দশমিক ৯৫। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯৫০জন।
ঠাকুরগাও জেলার পাসের হার ৮৩ দশমিক ২৮। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৩৮জন।
লালমনিরহাট জেলার পাসের হার ৯১ দশমিক ৬৯। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৯৯জন।
গাইবান্ধা জেলার পাসের হার ৮৫ দশমিক ৭৬। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৩০জন।
কুড়িগ্রাম জেলার পাসের হার ৮৩দশমিক ৩৫। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৬৬জন।
পঞ্চগড় জেলার পাসের হার ৮০ দশমিক ৬৭। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪২২জন।
বুহস্পতিবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান ফলাফল ঘোষনা করেন।
শিক্ষাবোর্ডের অধীন ২৬০৬টি স্কুলের মধ্যে শতভাগ পাশকৃত স্কুলের সংখ্যা ১৬৬টি। এবার ১টি স্কুল (পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়) এ একজন পরীক্ষার্থী ছিল এবং সে পাশ করতে পারে নাই।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক ৫৯। গতবারের চেয়ে এবার ফলাফলে পাসের হার কমেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451