শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুলবাড়ীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সঞ্জয় চক্রবর্তী সভাপতি ও তোজাম্মেল হক সা. সম্পাদক নির্বাচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রি-বার্ষিক

সম্মেলন গতকাল মঙ্গলবার স্থানীয় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত

হয়েছে।

উপজেলা শাখা শিক্ষক সমিতি’র সভাপতি মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে

অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক

ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা

মো. এহেতেশাম রেজা, উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী

শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, বাংলাদেশ শিক্ষক সমিতি

দিনাজপুর কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আহসানুল হক মুকুল, বাংলাদেশ শিক্ষক

সমিতি’র উপদেষ্টা মো. নাজিম উদ্দিন মন্ডল ও দিনাজপুর জেলা শাখার সাধারণ

সম্পাদক মো. মাতলুবুল মামুন। এতে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির

আহবায়ক মো. খলিলুর রহমান, যূগ্ম-আহবায়ক একেএম আসাদুজ্জামান, প্রধান

শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, তোজাম্মেল হক, সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ

সিরাজুল ইসলাম, খয়েরবাড়ি মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

ধীমান চন্দ্র সাহা, সিএম নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম

আসাদুজ্জামান কনক প্রমূখ।

সম্মেলনে সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তীকে

সভাপতি, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হককে

সাধারণ সম্পাদক, পুখুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল

ইসলামকে কোষাধ্যক্ষ ও উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার

সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ

শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451