বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদা পেয়েও কাজ বন্ধ , সাংবাদিককে হুমকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০১৭
  • ২১০ বার পড়া হয়েছে

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্র‌তি‌নি‌ধিঃ পঞ্চগড় রেল স্টেশনের কাজ করতে হলে চাঁদা দিতে হবে, নইলে প্রাণ যাবে। পঞ্চগড় ধাক্কামারা স্টেশন এলাকার ‘জুনিয়র সিন্ডিকেট’ নামের একটি গ্রুপ এমনভাবে হুমকি দিয়েছিলো রেল স্টেশনের কাজ নেওয়া ঠিকাদারদের। কিন্তু গ্রুপটির দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় ঠিকাদারদের ম্যানেজারকে উঠিয়ে নিয়ে যায় তারা।
রবিবার (২৫ এপ্রিল) সকালে রেল স্টেশনে রঙের কাজ করতে গেলে গ্রুপটি রং মিস্ত্রিদের মারধর করে তাড়িয়ে দিয়ে সরকারি কাজ বন্ধ করে দেয়। পরে ঠাকুরগাঁও থেকে সাব ঠিকাদার একরামুদ্দৌলার ছোট ভাই সোহাগ ঘটনাস্থলে গিয়ে তাদের অনেক অনুরোধ করে কাজ করে দেওয়ার জন্য। কিন্তু সারাদিন তারা কাজ করতে দেয়নি। একপর্যায়ে নিরুপায় হয়ে সাব ঠিকাদারের ভাই সোহাগ তাদের ১০ হাজার টাকা চাঁদা দেয়। কিন্তু গ্রুপটির দাবি ৫০ হাজার টাকা। একপর্যায়ে তারা মেনে নিয়ে ১০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং বলে কাল থেকে কাজ শুরু করবেন। অথচ পরের দিন সোমবার সকালে মিস্ত্রি কাজ করতে গেলে আরও চাঁদা লাগবে নইলে কাজ করতে দেওয়া হবে না বলে দাবি করে সন্ত্রাসীরা। পরবর্তীতে ঠিকাদার চাঁদা দিতে রাজি না হলে মিস্ত্রিদের মারধর করে ঠিকাদারদের ম্যানেজার সালামকে ধরে নিয়ে যায় এবং সকল মালামাল লুট করে নিয়ে যায় তারা।
ঠিকাদারের অভিযোগ, স্টেশনের কাজের শুরু থেকেই সন্ত্রাসীরা বিভিন্ন সময় চাঁদা নিতে আসে। চাঁদা দিতে না চাইলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
সাব ঠিকাদার সাহেব আলী জানান, সালামকে উঠিয়ে নিয়ে গিয়ে তারা মারধর করে ছেড়ে দিলেও এখন পর্যন্ত কাজ শুরু করতে পারেন নি।ঠিকাদারের ভাই সোহাগ জানান, চাঁদাবাজ হাসান, সাইফুল তৌহিদুল, হিটলার মাস্টার, ইরান, নুরজামাল ও আনোয়ার। এদের সকলের বাড়ি ধাক্কামারা ইউনিয়নের স্টেশন এলাকায়।
এদিকে এশিয়ান টিভি ও দারিপোর্ট পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি সাংবাদিক নবিন হাসান একটি প্রতিবেদন করলে প্রায় প্রতিদিনই তার কাছে সিন্ডিকেট গ্রুপের সদস্য তাকে মেরে ফেলার ও তাকে নিয়ে খেলার হুমকি প্রদান করছে।নবিন জানান,আমি আতংকের মধ্যে আছি।এদিকে সাংবাদিক মহল মনে করেন সাংবাদিক নির্যাতন আর হয়রানির আর এক নতুন মাত্রা যোগ হলো।কত বড় অপরাধী হলে সন্ত্রাসীরা সাংবাদিকদের নিয়ে খেলতে চায়।এতে পুলিশ প্রশাসনের ভুমিকাও প্রশ্নবিদ্ধ ।
তবে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিন হাসান সরকার জানান আমি গতকাল অভিযোগ পেয়ে তাৎক্ষণিক উক্ত এলাকায় লোক পাঠিয়েছিলাম,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451